প্রকাশিত: Sat, Dec 16, 2023 3:03 PM
আপডেট: Thu, Oct 22, 2026 4:00 AM

বোয়ালমারীতে মাত্র দু' টাকাতেই মিলছে গরম সিঙ্গাড়া

সনতচক্রবর্ত্তী: [২] সরেজমিনে গিয়ে দেখা যায়,চরবর্নী বাজারে  দীর্ঘদিন ধরে ২ টাকা দামে সিঙ্গাড়া  বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন আবদুল্লাহ।

[৩] সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সব জিনিসপত্রের দাম। এরপরও গত ১৫ বছর ধরে দুই টাকা দামের সিঙ্গারা বিক্রি করে আসছেন উপজেলার চরবর্নি গ্রামের আবদুল্লাহ সেখ। কম দামের পাশাপাশি সুস্বাদু ও মচমচে এই সিঙ্গারার চাহিদাও অনেক বেশি। প্রতিদিন বিকাল  ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিক্রি করেন গড়ে দেড় পাঁচ শত সিঙ্গারা।

[৪] প্রতিদিন দোকান খুলে দুই টাকা দামের সিঙ্গারা বিক্রি করে যা আয় হয় তাই দিয়ে  সংসার চালাতে হয় আবদুল্লাহ ।

[৫] শুধু এলাকারই নয়, দূর-দূরান্ত থেকে সিঙ্গারা খেয়ে যান আবদুল্লাহ  দোকান থেকে। স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং বড়রা বসে ও দাঁড়িয়ে খান তার সিঙ্গারা। আবার কেউ কেউ নিয়ে যান বাড়িতেও।

[৬] সিঙ্গাড়া কিনতে  আসা কলেজ ছাত্র আজিজ মোল্লা  ক্রেতা  জানান, আমি প্রায় প্রতিদিনই এই দোকানে এসে সিঙ্গাড়া । এখানকার সিঙ্গারা খুবই সুস্বাদু। সিঙ্গারার মূল্য মাত্র দুই টাকা পিস। তিনি আরও বলেন, শীত, গ্রীষ্ম, বর্ষাকাল কিংবা হোক না কেন প্রতিদিনই খোলা থাকে সিঙ্গারার এই দোকান।

[৭] সিঙ্গারার দোকানের মালিক মো আবদুল্লাহ  জানান, স্বল্প মূল্যের সিঙ্গারা এই দোকানে তৈরি করা হয় ক্রেতার চাহিদা মোতাবেক। প্রতিদিন দের ৩-৫ শত পিস সিঙ্গারা তৈরি করা হয়। সিঙ্গারার মূল্য দুই টাকা পিস।