প্রকাশিত: Sun, Feb 19, 2023 10:10 AM
আপডেট: Thu, Nov 12, 2026 10:30 PM

দুর্গত অঞ্চলে বাড়ছে সংক্রামক ব্যাধির শঙ্কা

তুরস্কের মারাত্মক ক্ষতিগ্রস্ত ৮৪ হাজার ভবন জরুরী ভিত্তিতে ভেঙ্গে ফেলতে হবে

সাজ্জাদুল ইসলাম: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৪৬ হাজারের বেশি নিহত হয়েছে। নিহতদের মধ্যে তুরস্কে ৪০,৬৪২ জন এবং সিরিয়ায় ৫,৮০০ জন। ৮৪,০০০ বেশি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আলজাজিরা

তুরস্ক আধুনিককালের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের ঘটনা সামাল দেয়ার চেষ্টা করছে। কিন্তু প্রতিবেশি সিরিয়ার ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ ও দুর্দশা নিয়ে উদ্বেগ বাড়ছে । বিশ্ব খাদ্য কর্মসূচী সেখানকার হাজার হাজার ভূমিকম্প বিধ্বস্ত মানুষের সহায়তা করার চেষ্টা করছে। তারা সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে সহায়তা পাঠানোর পথগুলো অবশ্য খোলা রাখা জরুরী।

কিরগিজিস্তানের একটি উদ্ধার দল শনিবার আনতাকিয়া শহরে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া ৫ সদস্যের এক সিরীয় পরিবারকে রক্ষার চেষ্টা করেন। একটি শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। মা-বাবা বেঁেচ গেলেও শিশুটি পরে পানিশূন্যতায় মারা যায়।

ভূমিকম্পের সময় জন্ম নেয়া উত্তর সিরিয়ার শিশুটিকে তার চাচা-চাচির কাছে পাঠানো হয়েছে। শিশুটির মা-বাবা ও ভাইবোন ভূমিকম্প মারা গেছে। উদ্ধার কর্মীরা ধুলামাখা শিশুটিকে ধ্বংসস্তুপের নীচ থেকে উদ্ধার করার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। 

বিশ্ব খাদ্য কর্মসূচী (্ডব্লিউএফপি) উত্তরপশ্চিম সিরিয়ার কর্র্র্র্র্তৃপক্ষকে তাদের এলাকায় ত্রাণ প্রবেশে বাধা না সৃষ্টি করার আহ্বান জানান। সেখানকার ভূমিকম্প-বিধ্বস্ত হাজার হাজার মানুষকে সহায়তা প্রদানের চেষ্টা করছে এই সংস্থা। ডব্লিউএফপি পরিচালক বাসলে বলেন, তার সংস্থা ত্রাণ সরবরাহ করছে । তিনি তুরস্ক থেকে আরও সীমান্ত ক্রসিং খোলার আহ্বান জানান।

মিউনিখে বক্তৃতাকালে তিনি বলেন, উত্তরপশ্চিম সিরিয়ায় ত্রাণ সরবরাহের সমস্যা হলো সেখানকার কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রবেশের সুযোগ দিচ্ছে না। এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধে এলাকাটি বিধ্বস্ত হওয়ার পর ভূমিকম্প পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। প্রেসিডেন্ট বাশারের অনুগতরা ত্রাণকাজে সমস্যার সৃষ্টি করছে।

ভূমিকম্প  বিধ্বস্ত অঞ্চলে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশংকা প্রকাশ করেছেন ডাক্তার ও বিশেষজ্ঞরা। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতুন কোসা শনিবার বলেন, পেটের পীড়া ও শ্বাস কষ্টসহ বিভিন্ন ধরণের রোগ বিস্তারের আশংকা বাড়ছে দুর্গত অঞ্চলগুলোতে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব