প্রকাশিত: Wed, Jun 14, 2023 5:08 PM
আপডেট: Mon, Jun 29, 2026 11:58 AM

রোহিঙ্গাদের জন্য ৪.৪ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

খাদিজা আক্তার: ঢাকার জাপান দূতাবাস বুধবার (১৪ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী খাদ্য সহায়তার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) ৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে জাপান সরকার। এই লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে নোট স্বাক্ষরিত ও বিনিময় হয়েছে। সূত্র: বাংলা নিউজ ২৪

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও বাংলাদেশে ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি ডম স্কালপেলি এই নোট বিনিময় করেন।

এসময় রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি বলেন, জাপান সরকারের এই সহায়তা রোহিঙ্গা সম্প্রদায়ের জীবনযাত্রার উন্নতি করবে। সূত্র: চ্যানেল আই

তিনি বলেন, এই বছরের মার্চ মাসে ১ মিলিয়ন ডলার জরুরি খাদ্য সহায়তার পরে, আমরা আমাদের নতুন সিদ্ধান্ত ঘোষণা করতে পেরে আনন্দিত। আমরা আশা করি এই অনুদান তীব্র খাদ্য সংকট দূর করা, জনস্বাস্থ্যের উন্নতি করা এবং ক্যাম্পে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে।

বাংলাদেশে ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি ডম স্কালপেলি বলেন, আমরা আশা করি, আরও দাতারা এগিয়ে আসবেন এবং রোহিঙ্গাদের দুর্দশাকে তাদের সাহায্য এজেন্ডায় উচ্চ পর্যায়ে রাখবেন। আমরা সম্পূর্ণ রেশন পুনরুদ্ধারের জন্য ৪৮ মিলিয়ন ডলারের আবেদন করছি। ১২ ডলারের কম শুধুমাত্র নারী ও শিশুদের পুষ্টির ওপরই নয়, ক্যাম্পে থাকা প্রত্যেকের জন্য সুরক্ষা, নিরাপত্তা এবং নিরাপত্তার ওপরও মারাত্মক প্রভাব ফেলবে।

বাংলাদেশে বসবাসকারী প্রায় ১০ লাখ রোহিঙ্গার খাদ্যের একমাত্র নির্ভরযোগ্য উৎস ডব্লিউএফপির সহায়তা। চলতি বছর এই সহায়তা কমে গেছে। ফলে রোহিঙ্গাদের জন্য অপুষ্টি ও মানবপাচারের ঝুঁকি আরও বেড়েছে। এ ছাড়া বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খাদ্যের মজুত পুনরায় পূরণ করা জরুরি। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া