প্রকাশিত: Fri, Dec 16, 2022 10:29 AM আপডেট: Thu, Nov 12, 2026 10:33 AM
মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ ২৫
ইমরুল শাহেদ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে বাতাং খালি ‘ফাদার্স অর্গানিক ফার্ম’-এ ভূমিধসের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। উদ্ধারকর্মীরা ইতোমধ্যে ৫৩ জনকে উদ্ধার করেছে। দি স্টার
উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবর্জনা ও মাটি সরিয়ে জীবিতদের বের করে আনার চেষ্টা করছেন। দেশটির দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সেলাঙ্গর রাজ্যের এক সড়কের পাশে ক্যাম্পিং করার ব্যবস্থা থাকা একটি খামার বাড়ির কাছে ঘটনাটি ঘটে।
৯০ জনেরও বেশি মানুষ ভূমিধসের কবলে পড়ে, তাদের মধ্যে ৫৯ জনকে অক্ষত পাওয়া যায়। ২৫ জন এখনও নিখোঁজ। ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৭ জন আহত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দেওয়া বার্তায় জানা গেছে। বাতাং কালি জেলার পুলিশ প্রধান সুফিয়ান আব্দুল্লাহ জানিয়েছেন, নিহত সবাই মালয়েশীয় এবং তাদের মধ্যে ৫ বছর বয়সি একটি শিশু আছে। তিনি বলেন, ১৫টি সংস্থা থেকে ৩৯৪ জন উদ্ধার কাজে সহায়তা করছেন। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে দি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে। ক্যাম্পসাইটটির আনুমানিক ৩০ মিটার উঁচু থেকে ভূমিধসটি হয়ে প্রায় এক একরের মতো এলাকাকে মাটি চাপা দিয়েছে বলে দমকল বিভাগের পরিচালক নোরাজাম খামিস জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী কুয়ালালামপুরের উত্তরে বাতাং কালি জেলার মনোরম পার্বত্য অঞ্চল গেন্টিং হাইল্যান্ডসের পাশেই দুর্যোগটি ঘটেছে। প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি গেন্টিং হাইল্যান্ডস একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। মালয়েশিয়ার সবচেয়ে সমৃদ্ধ রাজ্য সেলাঙ্গরে এর আগেও বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। বন উজাড় ও পাহাড় কাটার কারণেই এসব ভূমিধসের ঘটনা ঘটছে বলে মত বিশেষজ্ঞদের। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত