প্রকাশিত: Wed, Jan 4, 2023 10:09 AM
আপডেট: Thu, Nov 12, 2026 11:30 PM

ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে পরিবেশ নিয়ে মোদির ফোনালাপ

রাশিদুল ইসলাম: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে এদিন দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়। বিকল্প শক্তিতে অর্থ জোগানের অভিনব পন্থা নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। উল্লেখ্য, তৃতীয় চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পর এই প্রথম তার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদি। ওয়াল

পরে দুজনের মধ্যে কথোপকথন নিয়ে একটি টুইট করেন মোদি। সেখানে তিনি লেখেন, “জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষা নিয়ে কীভাবে কাজ করা যায় এবং দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলতে পেরে আমি ভীষণই আনন্দিত। ভারতের জি ২০ সভাপতিত্বের অগ্রাধিকার এবং মিশন লাইফ-এর সম্ভাবনা নিয়েও আজ আলোচনা হয়েছে।”

উল্লেখ্য, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন রাজা রূপে অভিষিক্ত হন তৃতীয় চার্লস। মাঝে তিন মাস কেটে যাওয়ার পর এই প্রথম তার সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিনের আলোচ্য বিষয়গুলি নিয়ে দ্বিতীয় চার্লস বরাবরই আগ্রহী ছিলেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। এমনকী আলোচনা চলাকালীন তিনি প্রত্যেকটি বিষয়ে সমর্থনও জানিয়েছেন। এইজন্য রাজা দ্বিতীয় চার্লসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদি। সম্পাদনা: খালিদ আহমেদ