প্রকাশিত: Tue, Jan 10, 2023 11:07 AM
আপডেট: Thu, Jul 23, 2026 10:12 AM

১৪টি নয়, যুক্তরাষ্ট্রে আমার স্ত্রীর একটি বাড়ি: ওয়াসা এমডি

মাজহারুল ইসলাম: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান বলেছেন, যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার বিষয়ে যে গণমাধ্যমে যে প্রতিবেদন এসেছে তা ডাহা মিথ্যা। ওই ১৪টি বাড়ির মধ্যে শুধু একটি আমার স্ত্রীর কেনা। সেটাকেও বাড়ি বলা যাবে না, এটা একটা অ্যাপার্টমেন্ট। বাকি কোনোটিই আমাদের নয়। এগুলো পুরোটাই অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। রাজধানীর কাওরানবাজারস্থ ওয়াসা ভবনে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তাকসিম এ খান বলেন,  ওয়াসা থেকে যারা অনৈতিক সুবিধা পায়নি তারাই মূলত এসব করিয়েছে। প্রকাশিত সংবাদে যে ১৪টি বাড়ির কথা বলা হয়েছে অতীতে বিভিন্ন সময় তার মধ্যে ৫টি বাড়িতে আমার পরিবার ভাড়া থেকেছে। আমার ছেলেও একসময় সেখানে একটি বাড়ি ভাড়া নিয়েছিল, যা অনেক আগেই তা ছেড়ে দিয়েছে। সেখানে অভিভাবক হিসেবে আমার নাম আছে। এই নামগুলো ইন্টারনেট থেকে নিয়ে আমার বিরুদ্ধে এমন প্রতিবেদন করা হয়েছে।  তাকসিম এ খান আরো বলেন, আমি, আমার স্ত্রী, সন্তান সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। তারা সেখানে ওয়েল স্টাবলিস্ট, তাই সেখানে একটি বাড়ি কেনা খুব অসুবিধার কিছু না। আমার স্ত্রী সেখানে সরকারি চাকরি করেন। আমার সন্তানও সেখানে খুব ভালো মানের চাকরি করে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব