প্রকাশিত: Tue, Jan 10, 2023 11:08 AM
আপডেট: Thu, Jul 23, 2026 10:11 AM

রাজধানীতে আরো ৭১১টি বাসে ই-টিকিট সার্ভিস চালু

মাজহারুল ইসলাম: মঙ্গলবার সকাল থেকে রাজধানীর আজিমপুর, মোহাম্মদপুর, আবদুল্লাহপুর ও গাবতলী রুটে চলাচলরত ১৫টি কোম্পানির ৭১১টি বাসে ই-টিকিট সার্ভিস চালু হয়েছে। গণপরিবহনে নৈরাজ্য বন্ধে বিভিন্ন পরিবহন কোম্পানির ১ হাজার ৬৪৩টি গাড়িতে ই-টিকিটিং পদ্ধতি চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় চলাচলকারী দেশের সব বাস কোম্পানিকে ই-টিকিটিংয়ের আওতায় আনা হবে। তিনি জানান, ই-টিকিটিংয়ের জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। দুজন কর্মকর্তা এটি সমন্বয় করবেন। এ জন্য একটি হটলাইন করা হয়েছে। যেখানে তিনটি নম্বর রয়েছে। সমিতির পক্ষ থেকে আটজনকে নিয়োগ দেয়া হচ্ছে, যারা পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে বিষয়টি দেখবেন। পাশাপাশি কয়েকটি কোম্পানির পক্ষ থেকেও বিশেষ চেকার রাখা হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব