প্রকাশিত: Sun, Jan 22, 2023 12:03 PM
আপডেট: Thu, Jul 23, 2026 11:52 AM

১ মার্চ থেকে চিকিৎসকরা কর্মস্থলেই প্রাইভেট রোগী দেখতে পারবেন:স্বাস্থ্যমন্ত্রী

শাহীন খন্দকার: চিকিৎসকরা মার্চ মাস থেকে নিজ কর্মস্থলে রোগী দেখতে পারবেন বলে জানিয়েছেন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, চিকিৎসকরা সরকারি যে হাসপাতালে চাকরি করছেন, তারা ওই হাসপাতালেই প্র্যাকটিস করতে পারবেন। আগামী ১ মার্চ থেকে পাইলট কর্মসূচির মধ্য দিয়ে এই ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু হবে। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ইনস্টিটিউশনাল প্র্যাকটিস কার্যক্রম শুরু হলে রোগীরা বেশি চিকিৎসাসেবা পাবেন। চিকিৎসকদের এ বিষয়ে আরও সুযোগ-সুবিধা দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে চিকিৎসকরা রোগীদের সেবা করার বেশি সুযোগ পাবেন। হাসপাতালে প্র্যাকটিসের পর যদি চিকিৎসকরা কেউ চান, বাইরেও প্র্যাকটিস করতে পারবেন।

কর্মস্থলে রোগী দেখার এ কার্যক্রম আগামী ১ মার্চ থেকে ৫০টি উপজেলা, ২০টি জেলা এবং পাঁচটি মেডিক্যাল কলেজে শুরু হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব