প্রকাশিত: Mon, Apr 3, 2023 12:30 AM
আপডেট: Thu, Jul 23, 2026 10:04 PM

আশুলিয়ায় দুই বাসের প্রতিযোগিতায় মোটরসাইকেল আরোহী নিহত, দুই গাড়িতেই আগুন

শামীম আহমেদ:  টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবোর ম্যাগপাই এলাকার  রোববার সকালে বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল চালক  ডেমরার  থুলথুলিয়া এলাকার মাজেদ ওরুফে বাহারুলের ছেলে।  মেহেদী হাসান ইলেকট্রিশিয়ান ছিলেন। প্রতক্ষ্যদর্শীদের বরাতে জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন বলেন, আলী নুর পরিবহনের দুই বাস রেষারেষি করে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিলো। এসময়  চাপা পড়ে মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান ঘটনাস্থলেই নিহত হন । পরে স্থানীয়রা বাস দুটিতে আগুন দেয়।  আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। 

আশুলিয়া থানার এসআই মো. মাসুদ বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সড়ক থেকে বাস দুটিও সরিয়ে নেয়া হয়। সম্পাদনা : মুরাদ হাসান