প্রকাশিত: Mon, Apr 10, 2023 2:24 AM
আপডেট: Thu, Jul 23, 2026 11:30 PM

অক্টোবরে ঢাকায় নামবে বৈদ্যুতিক বাস

জুবাইদা জেরিন: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিআরটিসির অধীনে এসব বৈদ্যুতিক বাস চলাচল করবে। রোববার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ তথ্য জানিয়েছেন।  

বৈদ্যুতিক গাড়ি আমদানির বিষয়ে ২০১৫ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে ২০০ কোটি ডলারের সমঝোতা চুক্তি হয়, যা দ্বিতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) নামে পরিচিত।  

জানা গেছে, এই চুক্তির আওতায় বিআরটিসির জন্য ৩০০টি বৈদ্যুতিক দ্বিতল এসি বাস সংগ্রহ করা হচ্ছে। তারই প্রথম চালানের ১০০ বাস অক্টোবরে ঢাকায় আসার কথা রয়েছে। 

প্রসঙ্গত ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে সরকার ইলেকট্রিক ভেহিক্যাল নীতিমালা প্রণয়নের কাজ করছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব