প্রকাশিত: Wed, Dec 28, 2022 10:11 PM আপডেট: Thu, Jul 23, 2026 11:23 AM
ইতিহাসের এই দিনে
মারুফ হাসান : [১] ১৫০৩: ক্যারিগনিয়ানোর যুদ্ধে স্পেনের কাছে ফ্রান্স পরাজিত হয়। [২] ১৭৭৮: আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: সাড়ে তিনহাজার ব্রিটিশ সৈন্যসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ড ক্যামবেল জর্জিয়াতে বন্দি হন। [৩] ১৭৭৮: ইংরেজ সেনাবাহিনী জর্জিয়ার সাভানাহ দখল করে। [৪] ১৮৩৫: দি ট্রেইটি অব নিউ একোটা চুক্তি স্বাক্ষর। এর ফলে চোরকিদের হাতে থাকা জমিসমূহ যুক্তরাষ্ট্র সরকারের হাতে চলে আসে। [৫] ১৮৬০: ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত যুদ্ধজাহাজ এইচএমএস ওয়ারিয়র সাগরে ভাসানো হয়। [৬] ১৮৯০: এই দিনে আমেরিকার সাউথ ডাকোটার ওনডেড নী খাড়িতে আন্দোলনরত আদিবাসীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় আমেরিকান সৈন্যরা, এতে ১৫৩ জন নিহত হয় যার বেশিরভাগ ছিল নারী ও শিশু। এর মাধ্যমে আমেরিকার আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনের চির সমাপ্তি ঘটে। ইতিহাসে এটি ‘ওনডেড নী হত্যাযজ্ঞ’ নামে কুখ্যাত হয়ে আছে। [৭] ১৯১১: সান ইয়াৎ সেন চীনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পান।
[৮] ১৯১১: খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ। [৯] ১৯৩০: স্যার মো. ইকবাল দুই দেশ ভাগ করা ও পাকিস্তান নির্মাণের জন্য একটা রূপরেখা প্রকাশ করেন। [১০] ১৯৪০: দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লন্ডনে বিমান হামলার ফলে সেকেন্ড গ্রেট ফায়ার লন্ডন সৃষ্টি হয়। এতে প্রায় ২০০ সাধারণ মানুষ নিহত হন। [১১] ১৯৭২: ভারতের কলকাতায় প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হয়। মার্কিন পত্রিকা ‘লাইফ’-এর প্রকাশনা বন্ধ হয়ে যায়। [১২] ১৯৮৯: ১৯৪৮-এর পর চেকোস্লাভাকিয়ার প্রথম অকমিউনিস্ট রাষ্ট্রপতি হলেন ভাকলাভ হাভেল। [১৩] ১৯৯২: কেনিয়ায় ২৫ বছর পর প্রথম রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। [১৪] ১৯৯৬: গুয়েতামালা সরকারের সঙ্গে গুয়েতামালার গেরিলা সংগঠন গুয়েতামালা ন্যাশনাল রেভুলেশন ইউনিয়নের নেতাদের সঙ্গে শান্তি চুক্তি করা হয় এর ফলে দীর্ঘ ৩৬ বছরের গৃহযুদ্ধ শেষ হয়। [১৫] ২০০৪: বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক যাত্রা শুরু করে।
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট