প্রকাশিত: Mon, Feb 6, 2023 10:32 AM
আপডেট: Thu, Jul 23, 2026 2:48 PM

চ্যাটজিপিটি আপনার চাকরি খেয়ে দেবে!

কাজী ওয়াসিমুল হক : যারা ভাবছেন চ্যাটজিপিটি অনেকের চাকরি খেয়ে দেবে (অল্পকিছু লোকের খাবে তা ঠিক) তারা সম্ভবত ভুল ভাবছেন, ব্যাপার হচ্ছে এটাকে সঠিকভাবে অপারেট আর ইউজ করার জন্য আরও এডভান্স লেভেলের দক্ষতা লাগবে, লক্ষ্য করে দেখুন, কম্পিউটার এখন রীতিমতো বদনা লেভেলের কমন জিনিস, জবসাইটের বয়সও এক যুগের ওপর, এত কিছুর পরেও কয়টা পোলাপান ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, চাকরি পাবার জন্য এফেকটিভভাবে নেট ইউজ করে? 

আমার ফ্রেন্ডলিস্টের যারা এইচআরএ আছেন বা সিভি রিসিভ করেন, মনে করে দেখেন তো, কয়টা উন্নত মানের সিভি পান বা এযাবৎ পেয়েছেন? প্রায় সবই কি মহল্লার দোকান থেকে পাওয়া ফরম্যাটের চর্বিতচর্বন নয়? দেখুন, টেকনোলজি সঠিকভাবে ব্যবহার করার জন্যও যোগ্যতা লাগে, আমাদের সিংহভাগের যেখানে ওয়ার্ড বা এক্সেল ভালোভাবে ইউজ করার যোগ্যতা বা সামর্থ্যও নেই, সেখানে এসব টেকনোলজিকাল এডভান্সমেন্ট দেখে কি আর বলার থাকতে পারে। লেখক: আইনজীবী। ফেসবুক থেকে