প্রকাশিত: Tue, Mar 28, 2023 12:56 AM
আপডেট: Sun, Jun 7, 2026 1:35 AM

ইংল্যান্ড ক্রিকেট দলে সাবেক অধিনায়ক নাসের হুসেনের জন্মদিন

আশিক নূরী : [১] নাসের হুসেন হলেন একজন ভারতের মাদ্রাজে জন্মগ্রহণকারী ব্রিটিশ-ভারতীয় বংশোদ্ভূত, বিখ্যাত ও সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। তিনি ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষে ১৯৮৭-২০০৪ সাল মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। এছাড়াও ডানহাতে লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন তিনি। [২] নাসের হুসেন ২৮ মার্চ ১৯৬৮ সালে ভারতের মাদ্রাজে জন্মগ্রহণ করেন। বাবা ‘রাজা জো হুসেনের’ অনুপ্রেরণায় ক্রিকেটে হাতেখড়ি ঘটে। কিশোর অবস্থায় তাঁর পরিবার ইংল্যান্ডে অভিবাসিত হয়। নাসের বিদ্যালয়ে থাকাকালে স্পিন বোলার থেকে ব্যাটিংয়ের দিকে নজর দেন। 

এ সময় তিনি এসেক্সের পক্ষে বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেন। ১৯৮৯ সালের কাউন্টি চ্যাম্পিয়নশীপে ৯৯০ রান তোলেন তিনি। [৩] নাসের হুসেন কাউন্টি ক্রিকেটে চমকপ্রদ ক্রীড়াশৈলী প্রদর্শন করায় ইংল্যান্ড দলের সদস্যরূপে মনোনীত হন। ১৯৯০ সালের ওয়েস্ট ইন্ডিজ সফর ও ১৯৯৩ সালে তিনি আও চার খেলায় অংশ নেন। ১৯৯৬ সাল থেকে ইংল্যান্ডের নিয়মিত টেস্ট ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করতে থাকেন তিনি। ১৯৯৭ সালে এজবাস্টনে অনুষ্ঠিত প্রথম টেস্টে তিনি তাঁর সর্বোচ্চ ২০৭ রান সংগ্রহ করেন।