প্রকাশিত: Fri, Mar 3, 2023 10:22 AM
আপডেট: Thu, Oct 22, 2026 4:48 AM

‘দেউলিয়া’ বিএনপিকে আয়নায় মুখ দেখতে বললেন নাছিম

জেরিন আহমেদ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি নিজেরাও জানে না তারা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

শুক্রবার ধানমন্ডির বঙ্গবন্ধুর ভবনের সামনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নাছিম। এরপর কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। 

বিএনপির আন্দোলন সম্পর্কে নাছিম বলেন, গণতান্ত্রিক অধিকার আছে যে যার মতো রাজনীতি করবে। জনগণ যদি তাদের ডাকে সাড়া দেয়, সেটা সময়ই বলে দেবে তারা আন্দোলনকারী নাকি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে সরকারের সঙ্গে রয়েছে। বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে যড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ। 

আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে জানিয়ে তিনি বলেন, অতীতে তারা নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েও একটা বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল। নাছিম বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে বিএনপি নির্বাচনে আসবে। তাহলে সরকার পরিচালনা করার সুযোগ আছে। কিন্তু নির্বাচনে না এসে  গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে জনগণকে সঙ্গে নিয়ে নিয়ে সঠিক জবাব দেওয়া হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব