প্রকাশিত: Fri, Mar 24, 2023 3:10 AM আপডেট: Thu, Jul 23, 2026 11:52 AM
বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতিকে ঘৃণা করতে হবে: ওবায়দুল কাদের
এস এম আকাশ: সেতুমন্ত্রী শিশুদের উদ্দেশ্যে বলেন, যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো তাহলে সন্ত্রাসীকে ঘৃণা করো, খাদ্যে ভেজালকে ঘৃণা করো, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করো। বৃহস্পতিবার ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাংলাসহ আট ভাষায় উপস্থাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শিশুরা যেভাবে বঙ্গবন্ধুর কথা বলে গেল তাতে আমি মুগ্ধ হয়েছি। আমি আজ চলে যাবো। কিন্তু এ স্মৃতি কোনো দিন ভুলবো না। আমি ১৪ মাস ফরিদপুর কারাগারে জেল খেটেছিলাম। আর এখান থেকেই আমি ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম। বঙ্গবন্ধু নিজের দেশের জনগণ ও তার কর্মে বেঁচে আছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,কোনো এক জন্মদিবসে বঙ্গবন্ধু বলেছিলেন, আমার জন্ম আর মৃত্যু কিসের, আমার জনগণই আমার জীবন।
ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, পুলিশ সুপার) মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়