প্রকাশিত: Sat, May 27, 2023 10:28 AM
আপডেট: Thu, Oct 22, 2026 5:51 AM

বিএনপি থেকে বহিস্কৃত ১২ নেতা গাজীপুর সিটিতে কাউন্সিলর নির্বাচিত

হাসিব খান, গাজীপুর: সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করার অপরাধে দল থেকে বহিষ্কার করা হয় বিএনপির ২৯ জন নেতাকর্মীকে। তাদের মধ্যে ১২ জন নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলর পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন ২৬ নং ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু (সাবেক আহ্বায়ক সদর মেট্রো থানা), ২৮ নং ওয়ার্ডের হাসান আজমল ভূঁইয়া (সাবেক আহ্বায়ক সদর মেট্রো থানা, ৪০ নং ওয়ার্ডের নজরুল ইসলাম বিকি (সাবেক সদস্য সচিব পূবাইল মেট্রো থানা), ৪৮ নং ওয়ার্ড সফিউদ্দিন সফি (সাবেক সদস্য, টঙ্গী পূর্ব থানা বিএনপি), ৫৫ নং ওয়ার্ডের আবুল হাসেম (সদস্য, মহানগর বিএনপি), ২২ নং ওয়ার্ড ছবদের আহমেদ (সাবেক সদস্য, সদর মেট্রো থানা), ১৯ নং ওয়ার্ড শাহিন আলম (সাবেক সদস্য, সদর মেট্রো), ২৪ নং ওয়ার্ড মাহবুবুর রশিদ শিপু (সাবেক সদস্য, সদর মেট্রো), ১৫ নং ওয়ার্ড ফয়সাল সরকার (সাবেক আহ্বায়ক, গাজীপুর মহানগর শ্রমিকদল এবং ২৫ নং ওয়ার্ড মজিবুর সরকার (সাবেক সভাপতি, গাজীপুর মেট্রো থানা)। 

উল্লেখ্য, ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যাঁরা কাউন্সিলর হিসেবে অংশগ্রহণ করে তাদের কারণ দর্শানোর নোটিশ জারি করে বিএনপি। পরে সংশ্লিষ্ট নেতারা কোনো সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিলে দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী ২৯ নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব